1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ একজন আটক

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩২১ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :
​গোপালগঞ্জে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট অভিযানে ৩৬ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মো. কাওসার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নিলফা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
​গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর টুঙ্গিপাড়া ক্যাম্পের উদ্যোগে এই তল্লাশি কার্যক্রম চালানো হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই চেকপোস্টে মোট ৩০ জন সেনাসদস্য অংশগ্রহণ করেন।
​অভিযান চলাকালে ঢাকা থেকে পিরোজপুরগামী ‘ওয়েলকাম এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বড় অংকের এই মাদকের চালান জব্দ করা হয়।
​আটককৃত কাওসার পিরোজপুর জেলার শংকর পাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ফজলুল শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার জানান, তিনি ঢাকার গুলিস্তান এলাকা থেকে এই গাঁজা সংগ্রহ করে পিরোজপুরে নিয়ে যাচ্ছিলেন।
​”গোপালগঞ্জের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ ধরনের তল্লাশি ও টহল নিয়মিত অব্যাহত থাকবে। মাদক চোরাচালান দমনে আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি।”
​আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্যসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টুঙ্গিপাড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY