আমি নির্বাচনে না আসলে গোপালগঞ্জের সংখ্যালঘু সম্প্রদায় ভোটকেন্দ্রে যেত না.. গোবিন্দ প্রামাণিক
Update Time :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
৩৩৭
জন সংবাদটি পড়েছেন।
গোপালগঞ্জ প্রতিনিধি : আমি না আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোটকেন্দ্রে যেত না। যাতে সবাই ভয় কেন্দ্রে যায় এবং সবাইকে ভোটের উৎসবে শামিল করার জন্য মূলত আমার আশা। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের গেটের বাইরে দাড়িয়ে প্রার্থণা শেষে গোপালগঞ্জ-৩ আসেনর স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক এ কথা বলেন। তিনি আরো বলেন, এ আসনের সাধারণ মানুষ যে ভোটার, তা উপলব্ধি করতে পারেনি আগে কখনো। আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষ আমাদের স্বাগত জানাচ্ছে এবং তাদের ভোটের যে মূল্য আছে সেটি তারা এখন বুঝতে পারছে। তিনি আরো বলেন, আমার সম্প্রদায় ছাড়াও সকল সম্প্রদায়ের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে । আমি সব সময় নিরপেক্ষ ভূমিকা রাখি। অন্যান্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও চরম ভীতি রয়েছে। তারাও আমাকে অনুরোধ করেছে নির্বাচনে আসার জন্য আর সেই ভীতি কাটানোর জন্যই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। বঙ্গবন্ধুর সমাধিতে প্রার্থণার বিষয়ে তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল বাঙালি সংস্কৃতির পিঠভূমিতে আসা। টুঙ্গিপাড়ায় আসবো সেখানে একটু দর্শন করব না তা হয় না। ভেতরে প্রবেশ করতে না পারায় সমাধী সৌধের গেটের বাইরে দাড়িয়ে আমাদের ধর্মমতে প্রার্থনা করলাম। প্রার্থণা শেষে কর্মী-সমর্থকদের নিয়ে টুঙ্গিপাড়ায় তিনি নির্বাচনী প্রচারনা করেন।
Leave a Reply