1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

নির্বাচিত হলে কোটালীপাড়ায় ‘সংখ্যালঘু’ শব্দের অস্তিত্ব থাকবে না: আবুল বশার দাড়িয়া

  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বশার দাড়িয়া বাসু বলেছেন, নির্বাচিত হলে এই এলাকায় আর ‘সংখ্যালঘু’ শব্দের কোনো প্রয়োজন থাকবে না। সবাই পরিচিত হবে একে অপরের ভাই হিসেবে।

তিনি বলেন, কোটালীপাড়া একটি হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এলাকা। এখানকার মানুষ দীর্ঘদিন ধরে নিজেদের সংখ্যালঘু হিসেবে ভাবতে অভ্যস্ত। আমি এমপি হলে এই বিভাজন থাকবে না। আমরা সবাই সমান নাগরিক, সমান অধিকার নিয়ে বসবাস করবো।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে হিরণ ইউনিয়ন গণঅধিকার পরিষদের আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল বশার দাড়িয়া আরও বলেন, এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আমিই একমাত্র কোটালীপাড়ার সন্তান। আপনাদের সুখে-দুঃখে আগেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।

তিনি একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বলেন, ৫ আগস্টের পর কোটালীপাড়ায় ব্যাপক মামলা বাণিজ্য হয়েছে। সাধারণ মানুষকে হয়রানি করা হয়েছে। এ বিষয়টি সবাই মনে রাখবেন। আমরা এই মামলা বাণিজ্যের অবসান চাই।

কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, আগে এই এলাকা থেকে এমপি হলে প্রধানমন্ত্রী হতেন। আমি হয়তো প্রধানমন্ত্রী বা মন্ত্রী হতে পারবো না। তবে আমি এমপি হলে আপনারা গর্ব করে বলতে পারবেন—কারো চাচা, কারো ভাই, কারো ভাতিজা এমপি।

স্থানীয় বর্ষিয়ান মুরব্বি শাজাহান দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. আলী তোহা, জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল দাড়িয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা অপু মুন্সী, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সাইদুর রহমান, সমাজসেবক সর্বেশ্বর মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY