1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

আমরা কোন মামলা বাণিজ্য, চাঁদাবাজী ও টেন্ডার বাণিজ্য করবো না: মুফতি আব্দুল আজিজ মাক্কী

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের ১১ দলীয় ইসলামী ঐক্যজোটের প্রার্থী রিক্সা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল আজিজ মাক্কি বলেছেন, আপনারা যদি ভোটের মাধ্যমে নির্বাচিত করে আপনাদের খাদেম হিসেবে আমাকে জাতীয় সংসদে পাঠান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা কোন মামলা বাণিজ্য, চাঁদাবাজী ও টেন্ডার বাণিজ্য করবো না।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি ওয়াদা করে বলেন, যদি রিক্সা মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান তাহলে ওয়াদা করছি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার যেই সমন্ত নিরীহ মানুষদের হয়রানী করা হচ্ছে, মামলা বাণিজ্য করা হচ্ছে সেটাকে ব্যারিকেড দিয়ে দিবো। জিরো টলারেন্স করে দিবো। আরো ওয়াদা করে বলেন, যিনি আমাকে শত্রু মনে করেন, যিনি আমাকে প্রতিপক্ষ মনে করেন আমি তাদের প্রতি ইনসাফ করবো। যে ব্যক্তি আমার ধর্ম পালন করে না, সনাতন ধর্মসহ অন্য ধর্মের রয়েছেন, আমি তাকে আশ্বস্থ করতে চাই আপনি আপনার ঘরে বসে নির্ধিদ্ধায় নিরাপত্তার সাথে আপনার ধর্ম পালন করবেন। এমন বাংলাদেশ আমরা উপহার দিবো।
রিক্সা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, একটি ন্যায়ের রাষ্ট্র, একটি মানবতার রাষ্ট্র, একটি ইসলামের রাষ্ট্র গঠনে রিক্সা মার্কায় ভোট চাই। আমাদের দলে কোন মাদক সম্রাট নাই। কোন ঋণ খেলাফি নাই। কোন অপরাধী নাই। আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো।

এর আগে তিনি গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির এম এম রেজাউল করিমকে সাথে নিয়ে উপজেলার হরিণাহাটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। এছাড়াও রাতে উপজেলার বুজুর্গকোনা বাজারে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন।
এসময় ১১ দলীয় ইসলামী জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY