1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জে উলপুর ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৫১৩ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজা

পঞ্চম ধাপে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের নির্বাচন। গত ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রার্থীরা। সরে জমিন পরিদর্শনে গেলে দেখা যায়, ২১ ডিসেম্বর পর থেকে প্রতিদিন সকালে প্রার্থীরা নিজে ও তাদের নেতা কর্মী সমর্থকরা গ্রামে গ্রামে উঠান বৈঠক, পথসভা, মটর সাইকেল শোভাযাত্রা সহ নানা ভাবে গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। গভীর রাত পর্যন্ত চলছে গনসংযোগ প্রচার প্রচারণা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। বাড়ছে ভোটারদের কদর। এই নির্বাচন গ্রামীন জনপদে শৃষ্টি করেছে ভিন্ন আবহের। একদল যেতে না যেতেই আরেক দল ভোট প্রার্থনায় বাড়ীর দরজায় হাজির। রাতের ঘুম হারাম করে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।  উলপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচজন প্রার্থী।

এরা হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বাবুল (প্রতীক মটর সাইকেল), ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুল আলম স্বপন (প্রতীক  ঘোড়া), ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আব্দুর রহমান মোল্লার ছেলে শওকত আলী মোল্লা (প্রতীক আনারস), ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজগার আলী মিনা (প্রতীক টেলিফোন), ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউপি সদস্য রইচুল ইসলাম রইচ মিনা (প্রতীক চশমা)।

উল্লেখ্য গোপালগঞ্জ ২ আসনের মাননীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম তার নির্বাচনী এলাকার সকল ইউনিয়নকে উম্মুক্ত ঘোষণা করেছেন। ফলে জেলার অন্য উপজেলার ইউনিয়ন গুলিতে নৌকা প্রতীক থাকলেও এখানে নির্বাচন হচ্ছে উম্মুক্ত।

ফলে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। পথ সভা আর গণ-সংযোগে ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। কিন্তু, কারো কথায় নয়, যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নেবেন ভোটাররা। এমনটাই জানান তারা। ফলে ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের আমেজ। একই সঙ্গে সাধারণ ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY