1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

এমপি জিলানীর সঙ্গে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৪৭ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানীর সাথে মতবিনিময় করেছেন কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সদস্যরা।
সোমবার (২ মার্চ) রাতে টুঙ্গিপাড়াস্থ এমপির ব্যক্তিগত বাসভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল, সহসভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক কালাম তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার সার্বিক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, খাল খনন, কৃষি ও মৎস্য খাতে সহায়তা, বেকারত্ব সমস্যা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও তথ্যপ্রাপ্তির বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও দাবি তুলে ধরেন। পাশাপাশি সরকারি দপ্তরগুলোর সাথে গণমাধ্যমের কার্যকর সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় এমপি এস এম জিলানী বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনগণের সেবা করার জন্য। এই বিজয় আমার একার নয়—এটি কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষের বিজয়। আপনারা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি তা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করবো। নির্বাচনের সময় আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে আমি অঙ্গীকারবদ্ধ। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান—প্রতিটি খাতে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে চাই। উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেটাই হবে আমার প্রথম লক্ষ্য।
এমপি জিলানী বলেন, আমি দলমত নির্বিশেষে সকলের এমপি। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার কল্যাণেই কাজ করবো। ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের স্বার্থই হবে আমার রাজনীতির মূল ভিত্তি।
তিনি আরও যোগ করেন, আমার দরজা সবসময় সাধারণ মানুষের জন্য খোলা থাকবে। মানুষের সমস্যা, দাবি ও পরামর্শ আমি গুরুত্বের সাথে শুনবো। জনগণের সাথে সরাসরি যোগাযোগ বজায় রেখে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী নেতৃত্ব গড়ে তুলতে চাই।
দুর্ণীতি প্রসঙ্গে এস এম জিলানী বলেন, আমি নিজে কোন দুর্ণীতি করবো না, কাউকে দুর্ণীতি করতে দিবো না। সরকারি বরাদ্দের প্রতিটি টাকা যেন সঠিকভাবে ব্যয় হয়, সে বিষয়ে আমি কঠোর নজরদারি রাখবো। ঠিকাদারি কাজ থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি—সবখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো কর্মকর্তা বা জনপ্রতিনিধি দায়িত্বে অবহেলা করলে ব্যবস্থা নেওয়া হবে।
গোপালগঞ্জ জেলা প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জ জেলার উন্নয়ন বিষয়ে কোনো কার্পণ্য না করার নির্দেশনা দিয়েছেন। দেশের অন্যান্য উন্নত জেলার মতো গোপালগঞ্জও সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবে এবং উন্নয়নের ক্ষেত্রে এ জেলার প্রতি কোনো বৈষম্য রাখা হবে না। আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকারমান উন্নয়নে কাজ করব।

মাদক প্রতিরোধ বিষয়ে এস এম জিলানী বলেন, মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি পরিবার, একটি সমাজ এমনকি একটি জাতিকে দুর্বল করে দিতে পারে এই মাদকের ভয়াল থাবা। আমি স্পষ্টভাবে বলতে চাই—কোটালীপাড়া-টুঙ্গিপাড়ায় মাদকের কোনো স্থান হবে না। মাদক ব্যবসায়ী যেই হোক, তার রাজনৈতিক পরিচয় বা প্রভাব যাই থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে কঠোর অবস্থানে থাকতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে—শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠন সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, যুবকদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করতে হবে। তারা যদি ইতিবাচক কাজে ব্যস্ত থাকে, তাহলে মাদকের দিকে ঝুঁকবে না।

তিনি কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা সত্য তুলে ধরবেন, গঠনমূলক সমালোচনা করবেন—এটাই আমি প্রত্যাশা করি। কোথাও অনিয়ম বা দুর্নীতির তথ্য পেলে আমাকে সরাসরি জানাবেন। আমরা একসাথে কাজ করে কোটালীপাড়া-টুঙ্গিপাড়াকে একটি উন্নত ও মডেল আসনে পরিণত করতে চাই।
সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বলা হয়, উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যম সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্বচ্ছতা ও ন্যায়ের পক্ষে অবস্থান অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY