1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জে বৌলতলী ইউনিয়নে ভোটারদের দুয়ারে প্রার্থীরা

  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৫৫১ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজা

আর মাত্র কয়েক দিন, সামনে আসছে শুভ দিন। রুচিশীল এমন নানান স্লোগানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  গ্রাম-গঞ্জের অলি-গলিতে চলছে মাইকিং। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া-মহল্লা। আরামের ঘুম হারাম করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ৫ম ধাপের ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের মাঠে উত্তাপ। গোপালগঞ্জ সদর উপজেলার অন্য ইউনিয়নের মতো বৌলতলী ইউনিয়নেও বইছে নির্বাচনের ঝড়ো হাওয়া। আসছে ৫ জানুয়ারী এই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৌলতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন দুই জন প্রার্থী। তাদের মধ্যে চশমা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান সুকান্ত বিশ^াস। আনারস প্রতীক নিয়ে লড়ছেন সাবেক ছাত্র নেতা দোলন বিশ^াস বাবু।

উল্লেখ্য গোপালগঞ্জ ২ আসনের মাননীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম তার নির্বাচনী এলাকার সকল ইউনিয়নকে উম্মুক্ত ঘোষণা করেছেন। ফলে জেলার অন্য উপজেলার ইউনিয়ন গুলিতে নৌকা প্রতীক থাকলেও এখানে নির্বাচন হচ্ছে উম্মুক্ত।

ফলে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। পথ সভা আর গণ-সংযোগে ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। কিন্তু, কারো কথায় নয়, যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নেবেন ভোটাররা। এমনটাই জানান তারা। ফলে ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের আমেজ। একই সঙ্গে সাধারণ ভোটারদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY