1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – জেলা প্রশাসক,আরিফ উজ জামান

  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৮৫ জন সংবাদটি পড়েছেন।

টুঙ্গিপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে পুনঃখননকৃত ১,৮০০ মিটার দীর্ঘ বারখাল পরিদর্শন করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা মো. আরিফ উজ জামান। শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টায় তিনি নৌকাযোগে পুরো খাল পরিদর্শন করেন এবং খননকাজের অগ্রগতি ও সুফল সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের খাল খনন এবং দখলকৃত খালসমূহ উন্মুক্ত করা হবে। টুঙ্গিপাড়ায় মৎস্য প্রকল্পের দখলে থাকা খালগুলোও পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, খাল পুনঃখননের ফলে দেশীয় প্রজাতির মাছের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি পাবে। পাশাপাশি কৃষকরা সহজে তাদের জমির ধান ও অন্যান্য ফসল নৌপথে বাড়িতে আনতে পারবেন। এতে মৎস্যজীবী ও কৃষক উভয়েই উপকৃত হবেন এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। তিনি বলেন, “যতটুকু খননের কথা ছিল গভীরতা কোথাও কোথাও তার চেয়েও বেশি খনন করা হয়েছে। এই খাল পুনঃখননের ফলে এলাকার কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। কৃষকরা সহজেই ধান ও কৃষিপণ্য বাড়িতে পরিবহন করতে পারবেন।”
জেলা প্রশাসক খাল পরিদর্শনের সময় নৌকায় ভ্রমণ করে নিজের অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি গ্রামীণ পরিবেশে বড় হয়েছি। নৌকায় করে পুরো খাল ঘুরে দেখতে আমার খুব ভালো লাগছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, বারখালটি পাকুড়তিয়া বাজার জামে মসজিদ এলাকা থেকে পারঝনঝনিয়া খাল পর্যন্ত পুনঃখনন করা হয়েছে। দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে থাকায় স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। পুনঃখননের ফলে খালটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং নৌযান চলাচলের সুবিধা সৃষ্টি হয়েছে।
ইউএনও জহিরুল আলম জানান, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে ইজিপিপি (EGPP) প্রকল্পের আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে খালটি খনন করা হয়েছে। এই উদ্যোগের ফলে কৃষি, মৎস্য এবং পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এলাকাবাসী খাল পুনঃখনন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায় কৃষি উৎপাদন, মাছ আহরণ এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY