1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার

গোপালগঞ্জে ৬০ মৎস্যজীবীর হাতে বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৪৫ জন সংবাদটি পড়েছেন।

সোহাগ সিকদার:

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণের পাশাপাশি মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জে ৬০ জন দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীর মাঝে আয়বর্ধনমূলক উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) সকালে গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। ২০২৫–২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)’–এর আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার ৬০ জন নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবী এ সহায়তা পান।
অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের প্রতিনিধি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, দেশীয় মাছ দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। মাছের প্রাকৃতিক প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে হলে মৎস্যজীবীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারের এ উদ্যোগ মৎস্যসম্পদ রক্ষার পাশাপাশি জেলেদের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, অভয়াশ্রম ব্যবস্থাপনা এবং টেকসই মৎস্য আহরণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, মাছের প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন, জেলা ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং উপকারভোগী মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, গোপালগঞ্জ সদর বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় উপকারভোগীদের হাতে বিভিন্ন বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এ সহায়তা মৎস্যজীবীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশীয় মাছের টেকসই সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY