1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কৃষি মেলা উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৬৮ জন সংবাদটি পড়েছেন।

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

নিরাপদ খাদ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম-ডিএই) প্রকল্পের আওতায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের উপ-পরিচালক (খামারবাড়ি) ডা. মামুনুর রহমান। মেলার আয়োজন ও বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, সঞ্জয় কুমার কুন্ডু অতিরিক্ত পরিচালক খামারবাড়ি গোপালগঞ্জ,সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এবং জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী প্রদীপ মজুমদার,অনুষ্ঠান সঞ্চালনা করেন মিঠুন সরকার সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার টুঙ্গিপাড়া, এছাড়া উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও কৃষাণীরা অনুষ্ঠানে অংশ নেন।
মেলায় জলবায়ু সহনশীল ও আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন প্রদর্শনী স্থান পায়। এর মধ্যে ছিল ভাসমান কৃষিতে সবজি চাষ, বোরো মৌসুমে এডব্লিউডি (AWD) পদ্ধতিতে ধান চাষ, পলি নেট হাউসে চারা উৎপাদন, সৌরবিদ্যুৎচালিত সেচ ব্যবস্থা, ভার্মি কম্পোস্ট উৎপাদন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ, ফল বাগান, বসতবাড়িতে পুষ্টি বাগান এবং ফেরোমন ফাঁদ ব্যবহার করে নিরাপদ শাকসবজি উৎপাদনের প্রযুক্তি। এছাড়াও আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মামুনুর রহমান বলেন, আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসারের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে। সভাপতির বক্তব্যে ইউএনও জহিরুল আলম অল্প জমিতে অধিক ফলন, উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি আল আমিন হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এবং সিনিয়র কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিবুল ইসলাম নিজ নিজ বক্তব্যে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY