1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

টুঙ্গিপাড়ায় ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক, আদালতের মাধ্যমে কারাগারে

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৪৪ জন সংবাদটি পড়েছেন।

 

টুঙ্গিপাড়া  প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাইপাস সড়ক মোড় এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার পাটগাতি সরদারপাড়া গ্রামের বাসিন্দা জসিম মোল্লা (পিতা: মৃত বাবুল মোল্লা)-কে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোসলেম উদ্দিন জানান, এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০২, তারিখ: ২ জুলাই ২০২৬। আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়াকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে টুঙ্গিপাড়া থানা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY