1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

৭০ কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা করল টুঙ্গিপাড়া পৌরসভা

  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৫৬ জন সংবাদটি পড়েছেন।

টুঙ্গিপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম ৭০ কোটি ৯৬ লাখ ৪৭ হাজার ৪২৬ টাকার রাজস্ব আয় এবং ৭০ কোটি ৯০ লাখ ৩০ হাজার ১০ টাকার ব্যয় প্রস্তাব উপস্থাপন করেন। এ বাজেটে ৬ লাখ ১৭ হাজার ৪১৬ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাখা হয় গোপালগঞ্জ-৩ (সংসদীয় আসন-২১৭) এর সংসদ সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জহিরুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দীন, ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, ২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কমিশনার ও সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক জেহাদুল ইসলাম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফর, পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক ও ইউএনও জহিরুল আলম বলেন, জনসেবার মান উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি রাজস্ব আদায় বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে টুঙ্গিপাড়া পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY