1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

টুঙ্গিপাড়ায় ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৮০ জন সংবাদটি পড়েছেন।

টুঙ্গিপাড়া  প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাকির হোসেন (জাকারিয়া) শেখ (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক দেড়টার দিকে তারাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নূর জাহান (৯) তারাইল গ্রামের বাসিন্দা। তিনি চর গোপালপুর সবুরোননেছা কওমিয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার পিতা আলাল খাঁ ও মাতা মনিরা বেগম। অভিযুক্ত জাকির হোসেন (জাকারিয়া) শেখের পিতা মৃত বারিক শেখ। বর্তমানে তিনি পাটগাতি সর্দারপাড়া এলাকায় বসবাস করেন।
শিশুটির চাচা ও প্রত্যক্ষদর্শী সাক্ষী মোহাম্মদ জালাল খান জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে নূর জাহান পানি আনতে গেলে অভিযুক্ত জাকির হোসেন তাকে কলা খাওয়ানোর কথা বলে নিজের ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।
এদিকে দীর্ঘ সময় ধরে মেয়েকে না পেয়ে মা মনিরা বেগম খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তের ঘরের ভেতর থেকে শিশুর চিৎকার শুনে দরজায় ধাক্কা দেন। তখন জাকির হোসেন শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে পুনরায় দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ করেন তিনি।
পরে বিষয়টি শিশুটির মামাকে জানানো হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা খুলে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, “ঘটনাস্থলে গিয়ে আমরা অভিযুক্তকে ঘরের ভেতরে পাই। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।”
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
ভুক্তভোগী শিশুর মা মনিরা বেগম বলেন, “আমার নাবালিকা মেয়ের সঙ্গে যে ঘটনার চেষ্টা করা হয়েছে, আমরা এর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY