1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার

গোপালগঞ্জ পৌর নির্বাচনে ১ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে

  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১০৮৮ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজা ঃ

গোপালগঞ্জ পৌরসভার নবগঠিত ১ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এখনও পৌরসভা  নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ফেষ্টুনে ফেষ্টুনে ছেয়ে গেছে পুরো ওয়ার্ড।  পৌরসভার ১ নং ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীরা হলেন হরিদাসপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শেখ জগলুল কাদের (নয়ন), শহর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জোবায়ের ইসলাম ঝন্টু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামিম খান (শাহনেওয়াজ), পরিবহন ব্যবসায়ী শেখ ইকবাল হোসেন, দূর্গাপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মোঃ কাজী চাঁন মিয়া, ব্যবসায়ী ফুল মিয়া, মোঃ শাফিকুল ইসলাম।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিস জানায়,  হরিদাসপুর, দূর্গাপুর ও লতিফপুর ইউনিয়নের আংশিক নিয়ে নবগঠিত ১ নং ওয়ার্ড। হরিদাসপুর হিন্দুপাড়া, ফকিরকান্দি, কাড়ারগাতী আংশিক, কুয়াডাঙ্গা আংশিক, ঘোষেরচর কলাবাগান, ঘোষেরচর মাষ্টারপাড়া নিয়ে নতুন ওয়ার্ডের সীমানা নির্ধারন করা হয়েছে।

এছাড়া উত্তরের সিমানা – গোপালগঞ্জ টেকেরহাট সড়কের পূর্ব পাশের পল্লী জনপথ হাউজিং প্রকল্প এর দক্ষিণ পাশ হতে মজুমদারের তেলের মিল হয়ে অজয় মজুমদারের বাড়ির উত্তর-পূর্ব পাশ পর্যন্ত।

দক্ষিনের সিমানা – ঘোষেরচর উত্তরপাড়া বিপু শেখ ও হিটু শেখ এর বাড়ীর মোড় হতে চুন্নু মেম্বারের বাড়ীর পাশের ব্রিজ হয়ে  দক্ষিণ দিকে ঘোষেরচর  শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ এর মন্দির পর্যন্ত।  মন্দির হতে পূর্ব দিকে বিসিক রোডের ফায়েক মাস্টারের মোড় হয়ে ঘোষেরচর মাস্টারপাড়া  মঠ এর পূর্ব পাশের মোড় হয়ে উত্তরে কলাবাগান মসজিদ মোড় হয়ে কুয়াডাঙ্গা বাসস্টান্ড পর্যন্ত।

পূর্বের সিমানা-  মজুমদারের তেলের মিলের পূর্ব দিকে অজয় মজুমদারের বাড়ির উত্তর পূর্ব পাশ দিয়ে পুলিশ লাইন মোড় হয়ে কুয়াডাঙ্গা বাসষ্টান্ড পর্যন্ত।

পশ্চিমের সিমানা – গোপালগঞ্জ টেকেরহাট সড়কের পূর্বপাশে পল্লী জনপথ হাউজিং হাউজিং প্রকল্পের দক্ষিণ পাশ হতে  গোপালগঞ্জ টেকেরহাট রাস্তা ধরে হরিদাসপুর ব্রীজের পূর্বপাশ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের পুরাতন ডাকবাংলা হয়ে  ঘোষেরচর উত্তরপাড়া খিপু শেখ ও হিটু শেখ এর বাড়ির মোড় পর্যন্ত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY