1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

কাশিয়ানী সিংগায় রাস্তা নির্মাণে  অনিয়মের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৯৮ জন সংবাদটি পড়েছেন।

মামুনুর রহমান সিকদার জুয়েল:

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আদিনাথ ঠাকুরের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে প্রিয়লাল মালিলকের বাড়ি থেকে আদিনাথ ভক্তের বাড়ি পর্যন্ত ১২০ মিটার মাটির রাস্তা পুনর্নির্মাণ  অনিয়মের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সিংগা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আদিনাথ ঠাকুরের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উপজেলা অফিসে ১৫ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ১০ হাজার টাকা দিতে হয়।

এ অভিযোগের বিষয়ে সিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রথীন্দ্রনাথ বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার স্কুলে পরীক্ষা চলছে। আপনারা এখানে আসতে পারবেন না।” পরবর্তীতে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি এবং উপজেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজের মান সন্তোষজনক নয় এবং প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উল্লেখ্য, প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো অভিযোগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY