1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে টিসিবি ডিলারদের লাইসেন্স নবায়নের দাবিতে মানববন্ধন

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৩১ জন সংবাদটি পড়েছেন।

​গোপালগঞ্জ প্রতিনিধিঃ
সব ধরনের শর্ত পূরণ করার পরও লাইসেন্স নবায়ন না করা এবং নতুন ডিলার নিয়োগের পাঁয়তারার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন টিসিবির বিদ্যমান ডিলাররা। রোববার (১২ জুলাই) বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলার ৫টি উপজেলার টিসিবি ডিলারদের যৌথ আয়োজনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
​মানববন্ধন চলাকালে ডিলারদের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, টিসিবি ডিলার বুলবুল আলম বুলু, দীপক কুমার সাহা, সোহেল মিয়া, উজ্জ্বল বিশ্বাস, মো: মনোয়ার রহমান, মোহাম্মদ খান ও লিপু মজুমদারসহ আরও অনেকে।
​বক্তারা অভিযোগ করে বলেন, বিগত ২০২৫ সালে সব কিছু ঠিক থাকার পরও এবং সততা ও নিষ্ঠার সাথে পণ্য বিতরণ করা সত্ত্বেও জেলার ৩০ জন ডিলারকে নবায়ন দেওয়া হয়নি। এমনকি চলতি ২০২৬ সালের জুন মাস পার হয়ে গেলেও রহস্যজনক কারণে কোনো ডিলারের লাইসেন্সই নবায়ন করে দেয়নি কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বিদ্যমান ডিলারদের তালিকা প্রস্তুত করে নবায়নের জন্য সুপারিশ পাঠানো হলেও তা এখনো ঝুলে রয়েছে।
​ডিলার নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা প্রশাসকের সুপারিশকৃত তালিকা অনুযায়ী লাইসেন্স নবায়ন বা পুনর্বহাল কার্যক্রম সম্পন্ন না করে, উল্টো বিভিন্ন স্থানে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ডিলারদের বাদ দিয়ে নতুন নিয়োগের এই চেষ্টা প্রশাসনিক ধারাবাহিকতা, দীর্ঘদিনের সেবামূলক কাজের মূল্যায়নের পরিপন্থী। অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ না করা হলে ডিলাররা চরম অনিশ্চয়তা ও হতাশার মুখে পড়বেন।
​এর আগে গত ৯ জুলাই ডিলারদের পুনরায় বহাল, লাইসেন্স নবায়ন এবং নতুন ডিলার নিয়োগের পূর্বে বর্তমানদের অগ্রাধিকার দেওয়ার দাবিতে গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই স্মারকলিপির অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার (সদর), টেকেরহাট আঞ্চলিক অফিস এবং ঢাকার কাওরান বাজারে অবস্থিত টিসিবি হেড অফিসেও পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY