1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার

​কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১১৬ জন সংবাদটি পড়েছেন।

​গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অসামান্য অবদান ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ (জুন/২০২৬) শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হয়েছেন কাশিয়ানী থানার মোহাম্মদ মাহফুজুর রহমান।
​আজ ২০ জুলাই (সোমবার ) দুপুর ২ টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
​দিক-নির্দেশনামূলক বক্তব্য ও পুরস্কার বিতরণ উক্ত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ । তিনি সভায় জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও সেবার মান বাড়াতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
​অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ওসির পাশাপাশি কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও সফলতার পরিচয় দেওয়ায় জেলার শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই এবং শ্রেষ্ঠ কনস্টেবলদেরও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:
​ মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
​সাখাওয়াত হোসেন সেন্টু অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
​ মোঃ নাফিছুর রহমান সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ হাসানুর রহমান সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)
​এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে আগত ইন্সপেক্টরবৃন্দ এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY