1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার

কোটালীপাড়ায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০৫ জন সংবাদটি পড়েছেন।

 

কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে স্বপন মধু (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শুয়াগ্রাম গ্রামের যোগেন্দ্রনাথ মধুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে একই গ্রামের নান্টু ডাকের বাড়িতে দিনমজুর হিসেবে গাছ কাটার কাজে যান স্বপন মধু। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বপন মধুর আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দিনমজুর হিসেবে কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: রিয়াদ মাহমুদ বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY