1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

মিথ্যা বানোয়াট ও মনগড়া অভিযোগ অপসারিত ইউপি চেয়ারম্যান বাপীর

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯২ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

সাতপাড় ইউনিয়নের অপসারিত চেয়ারম্যান প্রণব বিশ্বাস বাপী কর্তৃক ৪নং ওয়ার্ড সদস্য দীপংকর বিশ্বাসের বিরুদ্ধে ভিডব্লিউবি (VWB) কার্ডধারীদের টাকা আত্মসাতের যে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ আনা হয়েছে, তার বিরুদ্ধে একটি লিখিত প্রতিবাদ ও মিথ্যা অভিযোগ দায়ের করেছেন সাতপাড় ইউনিয়ন পরিষদের সদস্য দীপঙ্কর বিশ্বাস।

​​সাবেক চেয়ারম্যান প্রণব বিশ্বাস (বাপী) কর্তৃক দাখিলকৃত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত আবেদনের বিরুদ্ধে লিখিত প্রতিবাদ ও প্রকৃত সত্য প্রকাশের জন্য আবেদন করেছেন পরিষদের সদস্য দীপঙ্কর বিশ্বাস।

আবেদন সূত্রে জানা যায়,
​সম্প্রতি আমার হস্তগত হয়েছে যে, ০৯নং সাতপাড় ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান প্রণব বিশ্বাস (বাপী) গত কয়েকদিন আগে আমার বিরুদ্ধে ১৪৪ জন ভিডব্লিউবি (VWB) কার্ডধারীর টাকা আত্মসাতের একটি ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। উক্ত আবেদনে উল্লেখিত অভিযোগসমূহ সম্পূর্ণ কাল্পনিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশবশত আমার সামাজিকভাবে সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র।
​উক্ত মিথ্যা দরখাস্তের বিপরীতে প্রকৃত সত্য ও সঠিক তথ্য নিচে পেশ করা হলো:
​ভিত্তিহীন টাকা আত্মসাতের অভিযোগ: আবেদনকারী দাবি করেছেন যে আমি প্রতি মাসে ২০০ টাকা করে মোট ২৮,৮০০ টাকা আত্মসাৎ করছি, যা সম্পূর্ণ মিথ্যা। ভিডব্লিউবি (VWB) কার্যক্রম সম্পূর্ণ সরকারি বিধিমালা, ট্যাগ অফিসার এবং ইউনিয়ন পরিষদের তদারকিতে স্বচ্ছতার সাথে পরিচালিত হয়ে আসছে। কোনো কার্ডধারীর নিকট থেকে অবৈধভাবে টাকা গ্রহণ বা আত্মসাৎ করার প্রশ্নই ওঠে না।
​রাজনৈতিক শত্রুতা ও আক্রোশের বসে দরখাস্তকারী প্রণব বিশ্বাস (বাপী) নিজেই স্বীকার করেছেন যে তিনি রাজনৈতিক কারণে অপসারিত একজন চেয়ারম্যান। নিজের রাজনৈতিক অবস্থান হারানো এবং ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়ে তিনি আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ এনে সামাজিকভাবে আমাকে ও বর্তমান পরিষদকে হেয় করার চেষ্টা করছেন।
​কার্ডধারীদের নাম ও ব্যাংক অ্যাকাউন্ট: ভিডব্লিউবি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়াটি সরকারি নিয়মানুযায়ী ব্যাংক ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হয়। এতে ব্যক্তিগতভাবে আমার কোনো অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই।
​উক্ত অভিযোগের সাথে সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
​প্রণব বিশ্বাস (বাপী) কর্তৃক দায়েরকৃত উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর দরখাস্তটি বাতিল পূর্বক সত্যতা যাচাইয়ের লক্ষ্যে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ দায়ের করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY