1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

মুকসুদপুরে রিয়ান হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭৫ জন সংবাদটি পড়েছেন।

মুকসুদপুর প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের কিশোর রিয়ান মোল্লা (১৩) হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বুধবার (২২ জুলাই) বেলা সাড়ে ৩টায় কমলাপুর এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা রিয়ান হত্যার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

মানববন্ধনে নিহত রিয়ানের বাবা রিপন মোল্লা অভিযোগ করে বলেন, “মামলার আটক আসামি আরিফ ও মুরছালিন খেলা দেখার কথা বলে আমার ছেলে রিয়ানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে বলে আমি অভিযোগ করছি। আমার ছেলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আমি আমার সন্তানের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত বিচার এবং আসামি আরিফ ও মুরছালিনের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কার্যকরের দাবি জানাই।”

উল্লেখ্য, গত ২০ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে কমলাপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লার মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রিয়ান মোল্লা মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের রিপন মোল্লার ছেলে।

ঘটনার পরদিন ২১ জুলাই সকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মতিয়ার মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফ ও মুরছালিন নামে দুইজনকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে মামলার তদন্ত দ্রুত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

রিয়ান হত্যাকাণ্ডে কমলাপুরসহ পুরো মুকসুদপুর এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে রিয়ান হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY