1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১২৬ জন সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি :

বাগেরহাট জজ কোর্টের আইনজীবী ও সহকারী সরকারি কৌশলী (এপিপি) এডভোকেট নিজাম উদ্দিন শান্তকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জের আইনজীবীরা।
আজ ২৬ জুলাই বিকালে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সময় আইনজীবীরা বিচার চাই, নিরাপত্তা চাই, আইনজীবীর উপর হামলা,বিচারহীনতা আর না এই স্লোগান দেয়।
নির্মম এর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে, জড়িত সকল হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট ইকবাল হোসেন, সাব্বির হুসাইন, সৈয়দ বিল্লাল আলী,হাবিবুর রহমান হাবিব।

উল্লেখ্য, গত ২৪ জুলাই চেম্বার থেকে বাড়ি ফেরার পথে বাগেরহাট জেলা শহরের হাড়িখালীর তেতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন এ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY