1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১১৫ জন সংবাদটি পড়েছেন।

টুঙ্গিপাড়া প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল চারটায় উপজেলার পাটগাতি  গ্রামের  মধ্যপাড়ায় এ সকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  জহিরুল আলমের উপস্থিতিতে এ সকল ত্রাণ বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস এবং ইউপি সদস্য মোহাম্মদ জিয়াউল করিম শেখ নজরুল।
ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ ও পেঁয়াজসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন সবসময় রয়েছে। এই ত্রাণসামগ্রী হয়তো সব সমস্যার সমাধান নয়, তবে এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কিছুটা হলেও উপকারে আসবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস বলেন, “বন্যাকবলিত মানুষের পাশে আমরা শুরু থেকেই রয়েছি। তাদের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”
স্থানীয় বন্যার্ত পরিবারগুলো উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY