1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৫৪ জন সংবাদটি পড়েছেন।

 

মোঃ সাইফুর রশিদ চৌধুরী: মাদকাসক্তির  ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে করণীয় নির্ধারণে গোপালগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক  মোঃ আরিফ-উজ-জামান সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন এডিশনাল এসপি কাজী হুমায়ুন কবির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নবী নেওয়াজ।
আলোচনা সভায় মাদকাসক্তির ভয়াবহ ক্ষতিকর প্রভাব, ব্যক্তি ও পারিবারিক জীবনে এর নেতিবাচক প্রভাব এবং সমাজ থেকে মাদক নির্মূলে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY