গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলামকে আহ্ববায়ক এবং ফজলুল কবির দারাকে সদস্য সচিব করে সদর উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্ববায়ক শরীফ রফিকউজ্জামান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়েরের স্বাক্ষরিত মঙ্গলবার( ২৮ জুলাই) এক লিখিত সিদ্ধান্তে মেয়াদোত্তীর্ণ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্ববায়ক অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম এবং সদস্য সচিব ফজলুল কবির দারাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।
Leave a Reply