1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় কৃষক কার্ড হালনাগাদ কাযক্রম পরিদর্শনে কৃষি বিভাগের উপপরিচালক টুঙ্গিপাড়ায় ইউএনও জহিরুল আলমকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী

টুঙ্গিপাড়ায় ইউএনও জহিরুল আলমকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৫ জন সংবাদটি পড়েছেন।

টুঙ্গিপাড়া  প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের বিদায় উপলক্ষে টুঙ্গিপাড়া প্রেসক্লাবের উদ্যোগে  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় টুঙ্গিপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে (বদলিজনিত) বিদায়ী ইউএনও জহিরুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

জানা যায়, জহিরুল আলম ২০২৫ সালের ৭ ডিসেম্বর টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ৭ মাস ২২ দিন তিনি দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার সঙ্গে উপজেলার প্রশাসনিক দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবামুখী উদ্যোগ এবং প্রশাসনিক কার্যক্রমে তিনি প্রশংসিত হন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন বলেন, “জহিরুল আলম একজন সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে টুঙ্গিপাড়ার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর কর্মদক্ষতা ও আন্তরিকতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। নতুন কর্মস্থলেও তিনি সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

বিদায়ী বক্তব্যে ইউএনও জহিরুল আলম টুঙ্গিপাড়ার সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দায়িত্ব পালনকালে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছেন। টুঙ্গিপাড়ার মানুষের ভালোবাসা তিনি আজীবন স্মরণে রাখবেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা ডাক্তার তানভীর আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীসহ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত হোসেন মুকুল, সহ-সভাপতি অহিদুর জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সমেস বৈরাগ, নির্বাহী সদস্য এস. এম. বিপুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ইউএনও জহিরুল আলমকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সেখানে তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে শুভেচ্ছা ও সফল ভবিষ্যৎ কামনা করা হয়।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পৌর প্রশাসকের দায়িত্ব পালন করায় পৌরসভা থেকে ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়। শেষে বিদায়ী ইউএনওর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করে উপস্থিত সবাই শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY