1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

আমার দেশ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজীর মামলা প্রত্যাহার

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০১ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া প্রতিনিধি:

আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আদালতে দায়ের করা চাঁদাবাজীর মামলা প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির বাদী ইয়াসিন ফকির মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালতের বিজ্ঞ বিচারক রাইসা সরকার মামলাটি প্রত্যহারের আবেদন মঞ্জুর করেন।

জানা যায়, কোটালীপাড়া উপজেলার শিকির বাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণকাজে অনিয়মের অভিযোগ নিয়ে গত ৬ জুলাই দৈনিক আমার দেশ-এ একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ক্ষোভের বশবর্তী হয়ে ঠিকাদার ইয়াসিন ফকির ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

ঠিকাদার ইয়াসিন ফকির বলেন, “আমি উপলব্ধি করেছি, মামলাটি ছিল ভুল বোঝাবুঝির ফল। সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তাই আমি মামলাটি প্রত্যাহারের আবেদন করি আদালতে। আদালত তা আমলে নেয়।

ইয়াসিন ফকির আরও বলেন, “সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের সঙ্গে আমার কোনো ধরনের চাঁদাবাজি বা অর্থ দাবির ঘটনা ঘটেনি।”
মামলা প্রত্যাহারের বিষয়ে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, “সত্য ও জনস্বার্থের সংবাদ প্রকাশ করতে গিয়ে আমার বিরুদ্ধে যে চাঁদাবাজির মামলা করা হয়েছিল, আজ বাদী নিজেই আদালতে তা প্রত্যাহারের আবেদন করেছেন এবং আদালত আবেদনটি মঞ্জুর করেছেন। আমি শুরু থেকেই বলে আসছিলাম, মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক। আজকের ঘটনা তারই প্রতিফলন।”

তিনি আরও বলেন, “সাংবাদিকের কাজ হলো অনিয়ম-দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড তুলে ধরা। এ দায়িত্ব পালন করতে গিয়ে মামলা কিংবা কোনো ধরনের চাপ এলে সত্য প্রকাশ থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আমি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে যেতে চাই।”

এদিকে মামলাটি প্রত্যাহারের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে মামলা দায়ের করে তাকে পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করা উচিত নয়। অভিযোগ থাকলে আইনগত প্রক্রিয়ায় তার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক হয়রানির শিকার হলে আমাদের সংগঠনটি তার পাশে থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY