1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার

কাশিয়ানীতে নবীকে কটূক্তির মামলা নিয়ে ‘বিভ্রান্তি’, বাদীর সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ জন সংবাদটি পড়েছেন।

কাশিয়ানী প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলার আসামির জামিন ও মুক্তির দাবিতে কয়েকজন আলেমের আদালতে উপস্থিত হওয়ার ঘটনায় এবং মামলা আপস নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী কারী মো. মহিউদ্দিন।

এ ঘটনায় আসামির মুক্তির বিষয়ে নিজের কোনো সমর্থন বা সহযোগিতা নেই বলে দাবি করেছেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া শরীফ মার্কেটে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কারী মো. মহিউদ্দিন বলেন, কাশিয়ানীর পোনা গ্রামের জগলুল শাহিন নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে তৌহিদী জনতা ও ধর্মপ্রাণ মুসলমানদের দাবির পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করে কাশিয়ানী থানা পুলিশ। পরে আমি বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করি। বর্তমান মামলার আসামি কারাগারে রয়েছেন।

মহিউদ্দিনের দাবি, আসামিকে জামিনে মুক্ত করার বিষয়ে কয়েকজন আলেম আদালতে উপস্থিত হয়ে তার পক্ষে কথা বলেছেন এবং ইসলামি জীবনযাপনের প্রতিশ্রুতির বিষয়টি আদালতে তুলে ধরেছেন। তবে এ বিষয়ে তিনি কিছুই জানতেন না।

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘আপনারা যদি আসামিকে মুক্ত করার পক্ষে থাকেন, তাহলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে মামলা করালেন কেন? মামলার কার্যক্রম পরিচালনার জন্য কাশিয়ানী, গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার তৌহিদী জনতার কাছ থেকে অর্থ সংগ্রহ করলাম কেন?’

মামলার বাদী আরও বলেন, ‘আমাকে অবহিত না করেই আসামির মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে আমি এলাকায় নেই বলে দাবি করা হয়েছে। আমি এলাকায় আছি, ওইদিনও এলাকায় ছিলাম। নবী (সা.)-কে কটূক্তির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির জামিন বা মুক্তির বিষয়ে আমার কোনো সমর্থন কিংবা সহযোগিতা নেই এবং থাকবে না।’

তিনি আরও দাবি করেন, একটি মহল নিজেদের স্বার্থ ও ফায়দা হাসিলের জন্য এ ধরনের উদ্যোগ নিয়েছে। তার নামে বা তার পক্ষ থেকে কোনো আপস বা সমঝোতার কথা প্রচার করা হলে তা সঠিক নয় বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তৌহিদী জনতার প্রতি বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান মামলার বাদী। একই সঙ্গে মামলার আসামির বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে ওলামা পরিষদ কাশিয়ানীর সভাপতি মুফতি শিহাব উদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি ইমরান হোসাইন আফসারী, মুফতি মাজারুল ইসলাম, মুফতি মাহমুদুল হাসান সাদ্দাম, হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ জাকির হোসেন, কারী ইলিয়াচুর রহমান, হাফেজ কামরুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY