গোপালগঞ্জ প্রতিনিধি:
সারাদেশে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা ও উপজেলা জাসাসের যৌথ উদ্যোগে ঘণ্টাঘ্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা জাসাসের সভাপতি ধীরাজ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান বেনো।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁতারা করছে। দেশবিরোধী এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জাসাস রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
মানববন্ধনে গোপালগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা জাসাস নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
Leave a Reply