গোপালগঞ্জ প্রতিনিধি :
স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকার নিয়ে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ সংক্রান্ত এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২-অক্টোবর) দুপুর ২টায় মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
একই সময়ে স্থানীয় পর্যায়ে প্রেস কনফারেন্সের সাথে সংশ্লিষ্ট অংশীজন ও গণমাধ্যমকর্মীদের অবহিত করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক উজ্জামান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারেক সুলতান এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুরাদ হোসেন।
অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহের প্রক্রিয়া, উপকারভোগী নির্বাচন এবং কার্যক্রমের সার্বিক গুরুত্ব নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
Leave a Reply