গোপালগঞ্জ প্রতিনিধি:
৬ দফা দাবি বাস্তবায়ন, ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বাতিল এবং পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবিতে গোপালগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাস চত্বরে ইনস্টিটিউটের বিপুল সংখ্যক শিক্ষার্থী একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের যুক্তিসঙ্গত দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান। বক্তব্যকালে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে না নেওয়া হলে আগামীতে আমরা আরও কঠোর ও জোরদার কর্মসূচির ডাক দিতে বাধ্য হব।”
কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসম্বলিত স্লোগান দেন এবং প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
Leave a Reply