1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার

আমরা যাঁকে প্রার্থী করব, তাঁর পক্ষে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন : এমপি জিলানী

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪৩ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া  প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য ও সমমনা প্রার্থী নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী। তিনি বলেছেন, “আমরা যাঁকে প্রার্থী করব, তাঁর পক্ষে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমিও চেয়ারম্যান যদি এক হই এলাকার উন্নয়ন কর্মকান্ড করতে সহজ হয়ে যাবে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসএম জিলানী বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যোগ্য ও তাঁদের সঙ্গে সমমনা না হলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতে পারে। এতে এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবেন। এ কারণে নির্বাচনে ভালো ও যোগ্য মানুষকে প্রার্থী করা হবে। তাঁদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সহজ হবে। তাই এলাকার উন্নয়নের স্বার্থে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সোলায়মান শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদ ও মানিকুজ্জামান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY