1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার

কোটালীপাড়ায় দলীয় পদ থেকে অব্যাহতি চেয়েছেন মহিলা দলের সাধারণ সম্পাদক

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি পড়েছেন।

কোটালীপাড়া  প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন কাজী মনি (খাদিজা)। ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে করা তাঁর এ আবেদনের বিষয়টি বুধবার (২১ অক্টোবর) দুপুরে জানাজানি হয়। এদিন নিজের ফেসবুক আইডিতে অব্যাহতিপত্রটি শেয়ার করেন তিনি।

অব্যাহতিপত্রে কাজী মনি উল্লেখ করেন, কিছু অনিবার্য ব্যক্তিগত সমস্যার কারণে তাঁর পক্ষে সংগঠনের কার্যক্রমে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে তাঁকে কোটালীপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য পৌর মহিলা দলের সভানেত্রী সালমা কাজীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়ান বলেন, “বিষয়টি আমি শুনেছি। তবে কী কারণে তিনি পদত্যাগ করতে চান, তা আমার জানা নেই।”

অন্যদিকে, বক্তব্য জানতে কোটালীপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী সালমা কাজীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এদিকে, কাজী মনির অব্যাহতির আবেদন গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY