1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার গোপালগঞ্জে কাশিয়ানীতে অবাধে চলছে ড্রেজার মেশিন

টুঙ্গিপাড়ায় দুই ইন্টারনেট প্রতিষ্ঠানের ফাইবার ক্যাবল চুরি, গ্রেপ্তার ৪

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি পড়েছেন।

টুঙ্গিপাড়া প্রতিনিধি :

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্কাই নেটওয়ার্ক (Sky Network) ও জি নেট (G Net), গোপালগঞ্জ ভিশন-এর ফাইবার অপটিক ক্যাবল চুরির ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। তবে মামলার প্রধান অভিযুক্ত অহিদুজ্জামান শেখকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাঁকে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এলাকার বেলতলা গ্রামে ও মালেক বাজার থেকে সিঙ্গিপাড়া রুটের ফাইবার কেবল চুরি হয়ে যায় এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সংশ্লিষ্ট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ম্যানেজার সৈয়দ হাবিবুল্লাহ ও G net এর এরিয়া ম্যানেজার আল ফাহাদ শেখ ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, শ্রীরামকান্দি উত্তরপাড়া-বেলতলা সড়ক থেকে প্রায় তিন কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবল চুরি হয়েছে। চুরি হওয়া ক্যাবলটি ‘UNIFLEX CABLES’ ব্র্যান্ডের, কোড নম্বর ১৯৫০। এর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।

ফাইবার ক্যাবল চুরির কারণে সংশ্লিষ্ট এলাকায় টানা প্রায় ৭২ ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকে। এতে গ্রাহকদের ভোগান্তির পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক ক্ষতি হয়।

পরবর্তীতে গত ১৮ অক্টোবর সকালে শ্রীরামকান্দি উত্তরপাড়া সড়কে কয়েকজন ব্যক্তিকে চুরি হওয়া ফাইবার ক্যাবল দিয়ে পুনরায় সংযোগ স্থাপন করতে দেখা যায়। এ সময় ক্যাবলের কোড নম্বর মিলিয়ে চুরি হওয়া ক্যাবল শনাক্ত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮০ মিটার ফাইবার অপটিক ক্যাবল, যার আনুমানিক মূল্য ২ হাজার ৪০০ টাকা, উদ্ধার করে জব্দ করে। এ ঘটনায় মোট পাঁচজনকে আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী নাজমিন আক্তার।

মামলার আসামিরা হলেন—শ্রীরামকান্দি পশ্চিমপাড়ার মৃত ওমর আলী শেখের ছেলে অহিদুজ্জামান শেখ (৪৩), তাঁর ছেলে আরিফুল শেখ (১৯), কেরাইল কোপার কাজী নেয়ামত আলীর ছেলে কাজী রাকিব (২০), গিমাডাঙ্গা পূর্বপাড়ার আবদুল গফফার শেখের ছেলে মো. ইউনুস শেখ (২২) এবং টুঙ্গিপাড়া কাজিরপোলের হাসমত শেখের ছেলে ইস্রাফিল শেখ (৩০)।

মামলার প্রধান অভিযুক্ত অহিদুজ্জামান শেখকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বাকি চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। পলাতক আসামিকে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব আলী জানান, এ ঘটনায় বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা (মামলা নং-০৭) রুজু করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY