1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জ ১১ নং ওয়ার্ডে প্রচারণায় ব্যস্ত কাউন্সিলর প্রার্থীরা

  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৯৩১ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজাঃ

আর মাত্র দুই দিন পরে গোপালগঞ্জ পৌর নির্বাচন। নানান স্লোগানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  ১১ নং ওয়ার্ডের অলি-গলিতে চলছে মাইকিং। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া-মহল্লা। আরামের ঘুম হারাম করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের মাঠে উত্তাপ।

গোপালগঞ্জ পৌরসভার অন্য ওয়ার্ডের ন্যয় ১১ নং ওয়ার্ডে বইছে নির্বাচনের ঝড়ো হাওয়া। আগামি ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতা করছেন তিন জন প্রার্থী। তাদের মধ্যে পাঞ্জাবি প্রতীক  নিয়ে লড়ছেন সদ্য বিদায়ি কাউন্সিলর মাহাবুব আলী সোহেল। খায়রুল আমিন খান উটপাখি প্রতীক ও মোঃ কাজী রিয়াজুল ইসলাম পানির বোতল প্রতীক।

১১ নং ওয়ার্ডে পুরুষ ২১০৮, মহিলা ২২০৫ সহ মোট  ৪৩১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY