1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

শেষ মুহুর্তে প্রচারণায় ব্যস্ত ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা

  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৮৬০ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজা

শেষ মুহুর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নবগঠিত গোপালগঞ্জ ১৩ নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থীরা। নানান স্লোগানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  ওয়ার্ডের অলি-গলিতে চলছে মাইকিং। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া-মহল্লা। আরামের ঘুম হারাম করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের মাঠে উত্তাপ।

গোপালগঞ্জ পৌরসভার অন্য ওয়ার্ডের ন্যয় ১৩ নং ওয়ার্ডে বইছে নির্বাচনের ঝড়ো হাওয়া। আগামি ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতা করছেন চার জন প্রার্থী।

তাদের মধ্যে লতিফপুর ইউপি সদস্য জাহিদুর রহমান উটপাখি প্রতীক। মোঃ আল আমিন সিকদার কুটু পানির বোতল প্রতীক। ছাত্র নেতা মোঃ তহিদুল ইসলাম পাঞ্জাবি প্রতীক ও রাসেল বিশ^াস ডালিম প্রতীক নিয়ে লড়ছেন।

১৩ নং ওয়ার্ডে ৩১৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY