1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে গোবরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৬২৫ জন সংবাদটি পড়েছেন।
মোঃ সেলিম রেজা ঃ

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে । রবিবার  সকালে গোবরা ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে ছাতা বিতরণ করেন।

গোবরা ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান চৌধুরী টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  সদর উপজেলা  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু,  সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, সদর উপজেলা  ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, উপজেলা শিক্ষা অফিসার রুবাইয়া ইয়াসমিন উপস্থিত ছিলেন । অন্যান্যর মধ্যে চরবয়রা ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার মহিউদ্দিন, গোপালগঞ্জ এলজিএসপি’র ডিএএফ ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন। এলজিএসপি ও এডিপি’র অর্থায়নে ছাতা বিতরণ করা হয় ।

অতিথিরা  ইউনিয়নের ৬ টি প্রাথমিক বিদ্যালয় , ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরগোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ ফজলুল হক মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজী মোজাফফর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গিরিশ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝ ৫৭৮ টি ছাতা বিতরণ করেন ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক এমন একটা জায়গা থেকেই উঠে এসেছেন, দেশের গন্ডি পেরিয়ে বিশ্বনেতা হয়েছেন, তাই তোমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে, ছোটবেলা থেকেই বেসিক শিক্ষা নিতে হবে, প্রচুর বই পড়তে হবে, আর এজন্য শিক্ষকদেরকে জোরালো ও নিবেদিত ভূমিকা রাখতে হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY