1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জে বোড়াশী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড় ঝাঁপ

  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪৫ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজা ঃ

আগামী ২০ মার্চ গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউপি নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পরই ইউনিয়ন জুড়ে বইছে উৎসবের আমেজ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেখ তারিখ ১৯ ফেব্রুয়ারী, বাছাই ২০ ফেব্রুয়ারী, মনোনয়নপত্র  প্রত্যাহারের শেষ দিন ২৭ ফেব্রুয়ারী। উল্লেখ্য গোপালগঞ্জ সদরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ৬ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের  সর্বত্র সরগরম হয়ে উঠেছে। চায়ের দোকান, হাট- বাজার, রাস্তার মোড় সহ সর্বত্র একটাই আলোচনা তা হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন। কে পাবে দলীয় প্রতীক, আবার কে হবে চেয়ারম্যান  এ নিয়ে সাধারন ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ।

ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও সভা সমাবেশে অংশ নিচ্ছেন।

বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনী উপস্থিতির জানান দিচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে জেলা উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে লবিংও শুরু করেছেন তারা।

ইতোমধ্যে চেয়ারম্যান পদে সম্ভাব্য চার জন  প্রার্থী নির্বাচনী মাঠে কাজ করছেন।

২০২১ সালে ৬টি  ইউনিয়ন গোবরা, বোড়াশী, লতিফপুর, হরিদাসপুর, দূর্গাপুর ও রঘুনাথপুরের বেশ কিছু এলাকা অন্তর্ভুক্ত করে পৌরসভার আয়তন বাড়ানো হয়। ফলে সিমানা জটিলতার কারনে ৬ টি ইউনিয়নের নির্বাচন পিছিয়ে যায়। সুযোগ এসেছে নির্বাচনের। নির্বাচন নিয়ে সাধারন মানুষ থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতাদের মনে আশার সঞ্চার হয়েছে। চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ এলাকায় নতুন আঙ্গীকে লবিংয়ের পাশা পাশি কাজ করে চলছেন মাঠে।

গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান এম, এম, মনির আহম্মেদ ননী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ নাসিমুল গনী,তরুন নেতা লিমন আহমেদ মোল্লা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কার্য নির্বাহী সদস্য শেখ মোঃ ইমরান।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY