1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন অনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনায় গোপালগঞ্জের ‘পিঠা গার্ডেন’ কোটালীপাড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় ৫ কিমি খাল খননের উদ্বোধন কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ গোপালগঞ্জে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা গোপালগঞ্জ আইনজীবী সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় ওলামা মাশায়েখদের সম্মানে জামায়াতের ইফতার সাংবাদিকদের সম্মানে গোপালগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল এমপি জিলানীর সঙ্গে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের মতবিনিময়

গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মত বিনিময়

  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৪২৮ জন সংবাদটি পড়েছেন।

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার আল-বেলী আফিফা।

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে রোববার (১৬ জুলাই) বেলা ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আল-বেলী আফিফা।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলামের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় পরিচিতি পর্ব শেষে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার আল-বেলী আফিফা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বিএম জুবায়ের হোসেন, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহম্মদ আলী খান, হুমায়ূন কবির, এস এম নজরুল ইসলাম, আসাদুজ্জামান বাবুল, আরিফুল হক আরিফ, সেলিম রেজা, মিজানুর রহমান মানিক, শৈলেন্দ্র নাথ মজুমদার, কে এম শফিকুর রহমান, নুতন শেখ, কে এম সাইফুর রহমান, ফকির মিরাজ আলী শেখ, আজিজুর রহমান টিপু, ইকবাল মিয়া সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার আল-বেলী আফিফা গোপালগঞ্জ জেলাকে অপরাধমুক্ত গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY