1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪৬০ জন সংবাদটি পড়েছেন।
গোপালগঞ্জ  প্রতিনিধি,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম নাজমুল হাসান ।
আজ বৃহস্পতিবার (২৭.০৭.২৩) সকাল ৯ টা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতার স্মৃতির প্রতি  সম্মান প্রদর্শন করেন।
এ সময় বাজানো হয় বিউগল।
পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের (বিএনএফডব্লিউএ)  প্রেসিডেন্ট ও নৌবাহিনী প্রধানের  সহধর্মিনী নাদিয়া সুলতানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্বা নিবেদন শেষে  পবিত্র সুরা ফাতেহা পাঠ করে  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির এ মহানায়কের রূহের মাগফেরাত কামনায় দোয়া এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন নৌবাহিনী প্রধান।
 পরে তিনি জাতির পিতার সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া সফর শেষে নৌবাহিনী প্রধান খুলনা নৌ অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন বলে নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY