1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় মাঠে ৬৭৯ আনসার

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের শ্রদ্বা

  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৫৪০ জন সংবাদটি পড়েছেন।

হাফিজুর রহমান হাফিজঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্বা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম।

আজ সোমবার (২১ আগষ্ট) বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্বা নিবেদন শেষে ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (খুলনা) সফি উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী (ফরিদপুর) মোঃ শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুলনা কিশোর কুমার কুন্ডু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদপুর সৈয়দ সাইদুল আলম , টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন–সাধারণ সম্পাদক ইমদাদ বিশ্বাস, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারেক, প্রচার সম্পাদক গাজী আশিকুর রহমান বসার, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহ–সভাপতি শেখ তানজির আহমেদ আসলাম, উপজেলা যুবলীগের সহ সম্পাদক শেখ আরিফুজ্জামান বিমান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমূখ । এ ছাড়া বিভিন্ন জোনের নির্বাহী প্রকৌশলী গন সহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্তিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স এ্যাডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY