1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্য

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৪৭৬ জন সংবাদটি পড়েছেন।
টুঙ্গিপাড়া থেকে মোঃ হাফিজুর রহমানঃ
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে  বেদীতে ফুল দিয়ে শ্রদ্বা জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট ) বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্বা নিবেদন শেষে ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত  করেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, সকল স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বাউবি পরিবারের পাঁচ শতাধিক সদস্য।
পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি ভবনে রক্ষিত বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ।
এছাড়াও বাউবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম এবং ডিরেক্টরস কাউন্সিল জাতির পিতার সমাধি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, মাননীয় উপাচার্য গত বছর ২৪ আগস্ট টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঘোষণা দেন- “বাউবি প্রতিবছর এই দিনে জাতির পিতার সমাধি সৌধে বাউবি শ্রদ্ধা নিবেদন করবে।” তিনি ২৪ আগস্টকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের “ক্যালেন্ডার ইভেন্ট” হিসেবে ঘোষণা দিয়ে পরিদর্শন বইয়েলিপিবদ্ধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY