1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্বা

  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৪৭৯ জন সংবাদটি পড়েছেন।

টুঙ্গিপাড়া থেকে মোঃ হাফিজুর রহমানঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্বা নিবেদন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।

আজ সোমবার সকালে পবিত্র ফাতেহা পাঠ করে  ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা ও মহান মুক্তিযুদ্বে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।

পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ_মহাপরিচালক (প্রশাসন)  কর্নেল নাজিম উদ্দিন, উপ মহাপরিচালক (অপারেশন) একেএম জিয়াউল আলম পিভিএমএস, পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি)  মোঃ জিয়াউল হাসান,পরিচালক (প্রশাসন) জাহানারা আক্তার,  পরিচালক (প্রকল্প- প্রশিক্ষণ) তাসকিন আরা,পরিচালক (অপারেশন্স)  সৈয়দ ইফতেহার আলী, ঢাকা বিভাগের উপ_মহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম, খুলনা বিভাগের উপ-মহাপরিচালক মোঃ ফজলে রাব্বী, টু্ঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর কামরুজ্জামান কবির, টু্ঙ্গিপাড়া পৌরসভার মেয়র  শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) আহম্মেদ আলী বিশ্বাস সহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY