1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

কাশিয়ানী সিংগা ইউনিয়ন পরিষদের মেম্বারের’সহ প্রয় ১৩টি অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তেলন

  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৫৫১ জন সংবাদটি পড়েছেন।

হেমন্ত  বিশ্বাস :
গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার সিংগা ইউনিয়ন পরিষদের মেম্বার মিত্তুন মন্ডল দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নে আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। ড্রেজার মালিক মিত্তুন মন্ডল সিংগা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়াডের সদস্য।
বালু উত্তোলন ফলে কমে আসছে ফসলি জমির পরিমান। ভবিষতে খাদ্য সংকটের আশঙ্কা করছে ইউনিয়নের সচেতন মহল।
স্থানীয় সরকার অধিদপ্তরের প্রতিনিধি ইউপি সদস্য হয়ে সরকারকের আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ব্যবসা করে আসছে ওই মেম্বার মিত্তুন মন্ডল, লালু দত্ত’সহ ৮ থেকে ১০ জন বালু ব্যাবসায়ী।
সরেজমিনে ও এলাকাবাসী জানান, বর্ষাকালের শুরু থেকেই সিংগা ইউনিয়নে আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ব্যবসা করে আসছে ইউপি মেম্বার মিত্তুন মন্ডল ও তার সহযোগী লালু দত্ত সহ  ৮ থেকে ১০ জন ব্যাবসায়ী। বর্তমানে সিংগা পশ্চিমপাড়া সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রোগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ করছে এই আত্মঘাতী ড্রেজার দিয়ে। ড্রেজার দিয়ে বালু কাটায় নষ্ট হচ্ছে ফসলি জমি। এলাকাবাসী বাধা দিলে মেম্বার তার সাঙ্গপাঙ্গ দিয়ে তাদের ভয়ভীতি দেওয়ার অভিযোগ রয়েছে মেম্বার ও বালু ব্যাবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে।
সিংগা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বিশ্বাস জনান, সিংগা ইউনিয়নে ১১শত ৮৪হেক্টর কৃষি জমি রয়েয়ে এবং হেক্টর প্রতি প্রায় ৭ মেক্টিটন ধান উৎপাদন হয়। ইউনিয়নে যেভাবে ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমি খনন করে জমির  শ্রেনী পরিবর্তন হচ্ছে তাতে এই ধান উৎপাদন অর্ধেকে নেমে আসার আশংকা করছেন তিনি।
সিংগা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মিত্তুন মন্ডল বলেন, আমি তো জনগণের কাজ করছি। এই মেশিন চেয়ারম্যান আনতে বলছে তাই এনেছি। চেয়ারম্যানের প্রজেক্টের কাজ তাই এই মেশিন আমি আনছি এবং চালাচ্ছি।
তিনি আরও বলেন, আমার যে ড্রেজার মেশিন বিলে চলতো সেই মেশিন দুই সপ্তাহ আগে চলে গেছে। বর্তমানে আমার কোন মেশিন নেই।
সিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রথিন বিশ্বাসকে ফোন করলে উত্তেজিত হয়ে বলেন, মেম্বারের এ সকল কথা কে বলেছে আপনি বলেন। আপনাদের কে বলছে আপনি তার নাম বলেন। আমার ইউনিয়নে ১২থেকে ১৩টা ড্রেজার মেশিন চলে সব কী আমার মেম্বার চালায়। আমার ইউনিয়ন থেকে ড্রেজার মেশিন বন্ধ করেছি পরে আবার তারা মেশিন চালায়।
কাশিয়ানি সহকারী কমিশনার (ভুমি) মিলন সাহা বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলন বন্ধে উপজেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সিংগা ইউনিয়নে আমার অবৈধ বালু উত্তোলন বন্ধ করেছি। অনেকে গোপনে বালু উত্তলন করছে আমরা আপনাদের মাধ্যমে খবর পেলে সাথে সাথে ব্যাবস্থা নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY