1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

কাশিয়ানীতে ভূমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭৩ জন সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান শিকদার ছোটনঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে শিক্ষা মন্ত্রণালয়ের ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপ-সচিব মোসা. রোকেয়া পারভীনের মিথ্যা মামলায় হয়রানী করে সুকৌশলে ভূমি দখলের চেষ্টার অভিযোগ এনেছে একটি পরিবার।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘোনাপাড়া নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চক্রান্তের শিকার মো: মানিক সরদার।

অভিযোগে তিনি বলেন, আমার বাবা ১৯৪০ সালে ১৭ শতাংশ জমি ক্রয় করে বসবাস করে আসছিল। তন্মধ্যে আমার বাবা মারা যায়।পরবর্তীতে আমরা ঢাকা চলে যাই। শুধু “মা” বাড়ীতে বসবাস করতে থাকে।এ সুযোগে উপ-সচিব মোসা. রোকেয়া পারভীনের মা পান্না রহমান প্রায় ৬ শতাংশ জমি নিজ নামে রেকর্ড করিয়ে নেন এবং জমির মালিকানা বলবৎ রাখতে ২০১৮ সাল হতে পর্যায়ক্রমে আমাদের নামে ১১টি মামলা করেন ।
এর মধ্যে  আদালত নয়টি মামলার রায় আমদের পক্ষে দিয়েছেন।

তিনি আরো বলেন, ২০২২ সালের ১০ অক্টোবর সমন নোটিশে ভিন্ন ব্যক্তিদিয়ে আমার ও আমার মায়ের নামে জাল স্বাক্ষরে সমন জারি দেখিয়ে আদালতে একতরফাভাবে রায় নেন।
এবং ২০২৩ সালের ১৯ অক্টোবর আমাদের জমির উপর থাকা বসত ভিটা ভেঙ্গে দেয়।

আরো বলেন, উপ-সচিব রোকেয়া পারভীন মুঠোফোন আমাদের হুমকী- ধামকি এমনকি দেখে দিবেন বলে ক্ষমতার অপব্যবহার মূলক আচরন করে। এতে করে আমরা চরম নিরাপত্তাহীনতা ভূগছি।
এসব থেকে পরিত্রান পাইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।

এ সংবাদ সম্মেলনে হানিফ সরদার, মা ইয়ারুন্নেছা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY