1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জে এলজিইডির সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ২১০ নারী শ্রমিককে এ্যাপ্রোন প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৫২৩ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজাঃ
গোপালগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সদর এর উদ্যোগে সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত নারী শ্রমিকদের মাঝে এপ্রোন প্রদান করা হয়েছে।
গোপালগঞ্জে “রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেন্যান্স কর্মসূচী—৩” এর আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়নের ২১০ নারী শ্রমিককে এ্যাপ্রোন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় সদর উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে নারী শ্রমিকদের হাতে ্এ্যাপ্রোন তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক।
এ্যাপ্রোন প্রদান অনুষ্ঠানে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী এস এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহসিন উদ্দিন, এলজিইডি গোপালগঞ্জের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম তালুকদার নারী শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য করেন। অনুষ্ঠানে নারী শ্রমিকসহ এলজিইডির বিভিন্ন স্তরের কর্মকর্তা—কর্মচারীগন উপস্থিত ছিলেন।

এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক বলেন, চার বৎসর মেয়াদী “রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেন্যান্স কর্মসূচি—৩” ২০১৯ সালে প্রায় ১৭২৩ কোটি টাকা ব্যয়ে একনেক কর্তৃক অনুমোদিত হয়। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই সাথে স্থানীয় সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এসব নারী। পল্লী সড়ক ও কালভার্ট মেরামত, পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষন কর্মসূচির আওতায় নারীরা নিবেদিত প্রান হয়ে ভূমিকা রাখছেন। এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হলো দুস্থ্য নারীদের সহায়তা করা, যাতে তারা নিজেরাই স্বাবলম্বী হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY