1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

কোটালীপাড়ায় ঐতিহ্যবাহী ৮দলীয় হাডুডু খেলা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৫৪৯ জন সংবাদটি পড়েছেন।

জাহিদুল ইসলাম দাড়িয়াঃ
গোপালগঞ্জের কোটালীাড়া উপজেলার বর্ষাপাড়া জাগ্রত সংঘের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৮দলীয় ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সকাল থেকে উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ খেলা শুরু হয়।
জেলা প্রশাসক কাজী মাহাবুবুল রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮দলীয় এ হাডুডু খেলার উদ্বোধন করেন।
এই হাডুডু খেলার ফাইনালে নকড়িরচর যুব সংঘ ২—১ গোলে টুঙ্গিপাড়া যুব সংঘকে পরাজিত করে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বর্ষাপাড়া জাগ্রত সংঘের সভাপতি রুবেল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি), হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য বিএম আসলাম হোসেন তুহিন, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি রেজাউল করিম বিশ্বাস, মামুনুর রশীদ শিকদার, বর্ষাপাড়া জাগ্রত সংঘের সাধারণ সম্পাদক হাবিব ফকির বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ও সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) বলেন, খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে। যুব সমাজ যাতে মাদক ও মন্দ কাজ থেকে দূরে থাকে তাই আমরা প্রতি বছরই এখানে হাডুডু, ভলিবলসহ বিভিন্ন প্রকার খেলার আয়োজন করে থাকি। আমাদের এ ধরণের খেলাধুলা আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY