1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী কাজী মন্টু কলেজের নবীন বরন ও বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৫৬০ জন সংবাদটি পড়েছেন।
হুসাইন ইমাম সবুজঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাংগারহাট এলাকার ঐতিহ্যবাহী  বিদ্যাপীঠ কাজী মন্টু কলেজের নবীন বরন অনুষ্ঠান ২০২৩ ও প্রতিষ্ঠানের গৌরব ও ঐতিহ্যের ৩৫ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কাজী মন্টু কলেজের নিজস্ব মাঠে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
নবাগত শিক্ষার্থীর বরন করে নিতে কলেজ কতৃপক্ষের পক্ষ থেকে নানান আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত ও কলেজর থিম সং এর মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন কলেজের শিক্ষকবৃন্দ।
এসময় উদ্বোধক এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাজী হাবিবা মাহমুদ মেরী । সানিয়া মিলারা রিটার সভাপতিত্বে বিশেষ অতিথি বিমলেন্দু সরকার, মোঃ শাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন । নবাগত ছাত্র-ছাত্রীদের বরন করে নিতে কলেজের সকল শিক্ষকগন পরিচয় পর্বে উপস্থিত হন।  এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন, কলেজের গর্ভানিং বোডির সদস্য দেব দুলাল বসু পল্টু, মোঃ লুৎফর তালুকদার, গোলাম মওলা, পূর্ন চন্দ্র হালদার, সাবেক চেয়ারম্যান সিরাজুল মোল্লা সহ কলেজের প্রাক্তন শীক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাজী অমিত মহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, গোপালগঞ্জের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান গর্বের সাথে প্রতিবছর ভালো ফলাফল করে আসছে। আজকে তোমরা যারা নবীন আগামীতে তোমাদের হাত ধরেই এই প্রতিষ্ঠান দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গণ্য হবে বলে আমি বিশ্বাস করি। তোমাদের শুধু পুঁথিগত বিদ্যায় নয়, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমরাই হবে আগামীর দেশের কান্ডারী। গোপালগঞ্জের এই প্রথম কাজী মন্টু কলেজকে ডিজিটাল সফটওয়্যার এর আওতায় আনা হয়েছে।

নবাগত শিক্ষার্থীর বরন অনুষ্ঠান শেষে বিকালে কাজী মন্টু কলেজের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকা থেকে আগত বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটি কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসী উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY