1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ে গোপালগঞ্জে আলোচনা সভা টুঙ্গিপাড়ায় ১০০ বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে সোশ্যাল মিডিয়ায় সিকদার শহিদুল ইসলাম লেলিনের বিরুদ্ধে অপপ্রচার: তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  আইনজীবীকে হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা যুবদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের সংঘর্ষ, শ্যালক-দুলাভাইসহ প্রাণ গেলো তিনজনের নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ, বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক কালবেলার প্রথম বর্ষপূর্তি পালন 

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৫৭৩ জন সংবাদটি পড়েছেন।

মনির মোল্যাঃ

গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক কালবেলার প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে। আজ সোমবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় গোপালগঞ্জ প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা, কেক কাটা,   আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়। প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত দৈনিক কালবেলার বর্ষপূর্তির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। দৈনিক কালবেলার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এবং এনটিভির গোপালগঞ্জের স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাত, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি,  মাই টিভি টিভির গোপালগঞ্জ প্রতিনিধি   আরিফুল হক, সাংবাদিক বুলবুল আহমেদ, মিজানুর রহমান মানিক, কাজী মাহমুদ,  মনির মোল্যা , আমিনুজ্জামান রিপন  প্রমূখ। পরে বর্ষপূর্তির কেক কাটেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা।

এরপর প্রেসক্লাবের সামনে সড়কে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এ শোভাযাত্রায় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY