1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীিপাড়ায় সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের সাংবাদিককে নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুক পোস্ট, ব্যবস্থা নেওয়ার দাবি সাংবাদিক নেতাদের নিজের বাসের চাপায় প্রাণ গেল বাসমালিকের, মহাসড়কে আরেক দুর্ঘটনায় আহত ২৫ কোটালীপাড়ায় মদ্যপানের পর দুই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ দুই পরিবার গোপালগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৭ গোপালগঞ্জে পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা গাড়ি ভাঙচুর গোপালগঞ্জ এসএম মডেলে সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি বাণিজ্য জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন কাশিয়ানীর সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিয়া গোপালগঞ্জে করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন মাওলানা ইয়ামিন গোপালগঞ্জে রঘুনাথপুর সড়কের সংস্কারকাজ বন্ধ, ধুলায় দুর্ভোগে পথচারীরা

ফিলিস্তিনি মুসলমানদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৫৯৭ জন সংবাদটি পড়েছেন।

মোঃ সেলিম রেজাঃ
স্বাধীনতাকামী ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইসরাইলের অমানবিক নির্যাতন ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে গহরডাঙ্গা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন গহরডাঙ্গা শিক্ষা বোর্ডের মহাসচীব মাওঃ শামসুল হক । এ সময় গহরডাঙ্গা মাদ্রাসার প্রধান মুফতি নুরুল ইসলাম,সিনিয়র মহাদ্দিস মাওলানা আব্দুস সালাম, বাঁশবাড়িয়া মাদ্রাসা মুহতামিম মাওঃ নুরুল হক, ফেরীঘাট মাদ্রাসার মুহতামিম মুফতি মোস্তফা কাসেম সহ অনেকে  বক্তব্য রাখেন । মানববন্ধনে গোপালগঞ্জ সহ পার্শ্ববর্তী জেলা নড়াইল, বাগেরহাট, পিরোজপুর মাদ্রাসার ওলামায়ে কেরাম শিক্ষক ও ছাত্ররা অংশ গ্রহন করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাকসুদুল হক।

বক্তারা বলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের অমানবিকআচারণ, গনহত্যা, জুলুম – নির্যাতন, আগ্রাসনের এক নতুন মাত্রা শুরু হয়েছে। সাধারন সক্ষম পুরুষের পাশাপাশি বৃদ্ধ নারী ও শিশুদের পর্যন্ত এ বর্বর আচারণ থেকে রেহাই  দেয়া হয়নি। আকাশ পানি ও স্থল পথের মাধ্যমে চতুর্দিক থেকে গাজা উপত্যকা ধবংশ করার এক চরম হিংশ্রতায় তারা মেতে উঠেছে। মুসলিমদের এই জনপদকে তারা মৃত্যুপুরিতে পরিণত করেছে। অসংখ্য স্কুল, কলেজ, ভার্সিটি, হাসপাতাল, স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY