1. gopalganjkantho@gmail.com : Salim Reza : Salim Reza
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রান্তিক পোল্ট্রি খামারিদের অধিকার ও ছয় দফা দাবি নিয়ে আলোচনা গোপালগঞ্জে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ চোরাই মালামাল, নগদ টাকা এবং ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার ​গোপালগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের অভিযোগ: দুলাল বাগচির বিরুদ্ধে এজাহার দায়ের গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে সেবা নিয়েছেন ১৫ লক্ষাধিক রোগী গোপালগঞ্জের সাভানা পার্কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এবং ৬ মাসের কারাদণ্ড গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান হতে চান জামিল ১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো অনুষ্ঠান ​জে কে পলিমারের পৃষ্ঠপোষকতায় বদলে যাচ্ছে গোপালগঞ্জের ক্রীড়াঙ্গন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি

টুঙ্গিপাড়ায় সরকারী জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করায় চলাচলে অবরুদ্ধ শতাধিক  পরিবার

  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৬৮৭ জন সংবাদটি পড়েছেন।
ফারদিন শেখঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সরকারী জায়গা দখল করে দোকান ঘর নির্মান করায় চলাচলে অবরুদ্ধ হয়ে পড়েছে  শতাধিক পরিবারে । চলাচলের একমাত্র পথটি বন্ধ হওয়ায় বিভিন্ন পথ ঘুরে বাজার ও বাড়িতে যাতায়েত করতে হচ্ছে ভুক্তভোগিদের। এতে চরম ভোগান্তিতে পড়েছে তারা। এদিকে, সরকারী জায়গা দখল মুক্ত করতে দখলদারকে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছে ভূমি কর্মকর্তা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে শতাধিক পরিবারের  সরকারী জায়গার উপর দিয়ে চলাচলা করে আসছে। এ সড়কটি দিয়ে বাজার, স্কুল, কলেজ ও বাড়ীতে যাতায়েত করেন তারা। কিন্তু সম্প্রতি ওই এলাকার প্রভাবশালী শিউলী বাইন সরকারী জায়গা দখল করে পাকা স্থাপনা তৈরী করে দোকান ভাড়া দেন। এতে ওই সড়কটি বন্ধ হয়ে পড়ায় চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। সড়কটি বন্ধ হওয়ায় অবরুদ্ধ হয়ে পড়ছে তারা। ফলে বিভিন্ন স্থান দিয়ে তাদের আসা যাওয়া করতে হচ্ছে।
এদিকে, এ ঘটনায় জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন দিলীপ কুমার বাইন ও  ভূক্তভোগীরা। পরে সরেজমিনে পরিদর্শ করেছেন ভূমি কর্মকর্তা তদন্ত করে সরকারী জয়াগা দখল করে পাকা স্থাপনা তৈরী করার সত্যতা পেয়েছেন। তবে এ জমি নিজেদের রেকর্ডীয় বলে দাবী করেছেন অভিযুক্তের ছেলে।
জমির কাগজপত্র দেখানোর পাশাপশি সড়কটি থেকে পাকা স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে বলে জানান, এই ভুমি কর্মকর্তা মোঃ নাজমুল হক । দ্রুত পাকা স্থাপনা উচ্ছেদ করে চলাচলের জন্য সড়কটি উন্মক্ত করে দেওয়ার দাবী জানান ভুক্তভোগীরা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022-2025
Developed By GOPALGANJ SOMOY